শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাজমুল হাসান (পলাশ)
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ AM
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী

নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পলাশ থানা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী।

সভায় জানানো হয়, গত এক মাসে পলাশ থানা বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৪০ পিস ইয়াবা ও ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মোট ৯টি মাদক মামলা রুজু হয় এবং ১২ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়া একটি ধর্ষণ মামলায় গ্রেফতার ১ জন, অন্যান্য নিয়মিত মামলায় গ্রেফতার ১৩ জন, প্রিভেন্টিভ আইনের ২১ জন, জিআর পরোয়ানায় ৮ জন, সিআর পরোয়ানায় ১৩ জন, জিআর সাজায় ১ জন এবং সিআর সাজায় ৪ জনসহ সর্বমোট ৭৩ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, পলাশ থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এনসিপির প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ওসি মো. মনির হোসেনের নিষ্ঠা ও সাফল্যের জন্য করতালির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। আলোচনায় বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতি ইউএনও মো. আবুবক্কর সিদ্দিকী বলেন, “জনসচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পলাশ উপজেলাকে একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশাসন এ লক্ষ্যে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পলাশ   আইন   সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close