বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাহ করার আগ মুহূর্তে জেগে উঠলেন নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে শ্মশানে দাহ করার আগ মুহূর্তে জেগে উঠেছেন ৮৬ বছরের এক বৃদ্ধা। এ ঘটনায় যারা দাহ কাজে এসেছিলেন তারা থমকে যান। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

জানা গেছে, অন্ধ্র প্রদেশের বাসিন্দা পি. লক্ষ্মী মেয়ের জামাইয়ের বাড়ি গঞ্জাম জেলার পোলাসারা এলাকায় বেড়াতে এসেছিলেন। সেখানে তিনি অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ তিনি জ্ঞান হারালে কান্নার রোল পড়ে যায়। উপস্থিত স্বজনরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাতে চোখ না খোলায় সবাই ধরেই নিয়েছিলেন তিনি মারা গেছেন। এমনকি ওই সময় বৃদ্ধা শ্বাসপ্রশ্বাসও নিচ্ছিলেন না বলে দাবি স্বজনদের।

স্থানীয়রা জানান, বৃদ্ধা মারা গেছে বলে তাদের খবর দেওয়া হয়। স্বজনদের সহযোগিতায় তাকে পুরীর স্বর্গদ্বার শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা আরো জানান, শ্মশানে আনুষ্ঠানিকতা চলাকালে নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন। পরে তাকে হাসপাতালে নেয়ার জন্য বলা হয়।

শ্মশানের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, পরিবার মৃত্যুসনদ ছাড়াই বৃদ্ধাকে দাহ করতে আনেন। আমরা আপত্তি জানাই এবং মৃত্যুসনদ আনতে বলি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে নিরাপত্তারক্ষী বুঝতে পারেন ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন। পরে স্বর্গদ্বারের কর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরী হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীর হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসক আরো জানান, তিনি এখনো বেঁচে আছেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। 

এদিকে এই ঘটনার বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন এবং মন্তব্য করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দাহ   নারী   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close