সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      
ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন: জবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ AM আপডেট: ১৭.০৯.২০২৫ ৮:৩৪ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে অচলাবস্থার অবসান হতে চলেছে। উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি তা নির্ধারিত সময়ের আগেও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য এ আশ্বাস দেন।

শিক্ষার্থীরা দাবি উত্থাপন করলে উপাচার্য বলেন, ‌‌‌‌‌আমরা যোগাযোগ নিয়মিত করছি। আজও দুপুর ১২টার দিকে তানজিম উদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোড ম্যাপ দিব। তা না হলে সে রোড ম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত জকসু বিধি শিগগিরই অনুমোদিত হবে আশা করছি। অনুমোদিত বিধি অনুসারে ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন সম্ভব হবে।

খাবারের মান উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, ক্যান্টিনে খাওয়ার মান বাড়ানোর জন্য কমিটি ইতোমধ্যে এক্টিভেট করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান উন্নতি হবে ইনশাআল্লাহ।

এর আগে এদিন দুপুর থেকে জকসুর রোড ম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

তাদের দাবি সমূহ হলো- দাবিসমূহ হলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে; ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফিটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এ ছাড়া এদিন সম্পূরক বৃত্তি এবং জকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) -এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। এ সময় ইউজিসিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু আইন পাসের আলটিমেটাম দেন তারা।

ছাত্রশিবিরের শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, জবি শিবিরের সামনেই অর্থ উপদেষ্টার কাছে বিশেষ বৃত্তির চিঠি পাঠিয়েছেন ইউজিসির চেয়ারম্যান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জকসু নির্বাচন   জবি উপাচার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close