শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীর্জা গালিবরা বিদেশের জীবন বেছে নিয়েছে, রাকিবরা রাজপথে রয়ে গেছে
লিখন মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম
লিখন মাহমুদ

লিখন মাহমুদ

সাংবাদিক মাসুদ কামাল মিডিয়াতে বলার চেষ্টা করছেন যে "গত ১৭ বছর সাধারন ছাত্রছাত্রীদের আতঙ্কের কারন ছিল হলরুম গেষ্টরুম কালচার। পরীক্ষার আগের রাতেও জোর করে মিছিলে নিয়ে যাওয়া আর এটা হয়ে আসছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কারনে। আর যেহেতু মনে করা হচ্ছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে, তাই সাধারণ ছাত্ররা ছাত্রদল সরকারী দল হবে এ আশঙ্কায় তারা ভীত।"

তো মাসুদ কামালরা যা বলার চেষ্টা করছে তা হচ্ছে প্রেডিকশন। তো এই প্রেডিকশনের উপর আপনি কোন কনক্লুসনে আসতে পারেন না। বরং মাসুদ কামালরা জনমনে ভয়ের বীজ রোপন করছেন। অথচ গত ১ বছরে ছাত্রদলের এটিচিউট কি বলে? আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আবিদ হামীমদের আচরণ। ছাত্রদলের এই জুলাই যোদ্ধাদের কারোর বিষয়েই অভিযোগ নেই যে তারা কাউকে জোর করে মিছিলে এনেছে বা ছাত্রলীগের মতো গেষ্টরুম কালচারের চর্চা করেছে। মাসুদ কামালরা একটা অভিযোগও দেখাতে পারবে না। এটা জাবি রাবি চবি ও অপরাপর বিশ্ববিদ্যালয়ের জন্যও প্রযোজ্য। 

মাসুদ কামালরা মূলত কিছু বিচ্ছিন্ন ডেটা পয়েন্টকে নিয়ে প্রেডিকশন করছে। কিন্তু ডেটা অ্যানালাইসিসে আমরা জানি—কোনো ডেটা সেট থেকে ট্রেন্ড ধরা যায়, কিন্তু কনক্লুসন বা সিদ্ধান্তে আসতে গেলে দীর্ঘমেয়াদি, নির্ভরযোগ্য এবং রিপ্রোডিউসেবল ডেটা লাগে। মাসুদ কামালদের  যুক্তি হলো ছোট একটা গ্রাফ দেখে পুরো ভবিষ্যৎ আঁকড়ে ধরা। একে বলে data misinterpretation।

গত এক বছরে ছাত্রদলের আচরণ এক ধরনের ট্রেন্ড তৈরি করেছে—ডাকসু নির্বাচনে আবিদ হামীমরা, কিংবা জুলাইয়ের পর রাজপথের ছাত্রদলীরা—এদের আচরণে নয়েজ নেই, অর্থাৎ কাউকে জোর করে আনা হয়নি, গেস্টরুম কালচার চালু হয়নি। ডেটা যদি ক্লিন থাকে, তবে তার ওপর ভিত্তি করে প্রেডিকশন করলে সেটি ভ্যালিড হয়। কিন্তু মাসুদ কামালরা এর বিপরীতে কোনো valid anomaly-ও দেখাতে পারছে না। অর্থাৎ এরা ডেটার নয়েজ বাড়িয়ে আতঙ্ক ছড়াচ্ছে।

ছাত্রদল যখন রাজপথে গনতন্ত্র ও ভোটাধিকারের জন‍্যে লড়াই করছে, শিবিরের শীর্ষ নেতৃত্ব তখন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন‍্য জয়বাংলা স্লোগানে নিজেদের গুটিয়ে নিয়েছে। মীর্জা গালিব রা বিদেশের জীবন বেছে নিয়েছে, রাকিবরা রাজপথে রয়ে গেছে। এটি স্পষ্টভাবে time-series analysis-এ দেখায় যে, ছাত্রদল consistent ডেটা তৈরি করেছে, আর শিবিরের ডেটা set missing values এ পরিণত হয়েছে।

ডেটা বিশ্লেষণে একে বলে confounding variable—যেটি ভুল সিদ্ধান্ত আনতে পারে। মাসুদ কামালরা “ভয়” নামের কনফাউন্ডিং ভ্যারিয়েবল ঢুকিয়েছে। অথচ প্রকৃত ডেটা বলে, ৫ আগস্ট না হলে সাদিক-ফরহাদরাও ছাত্রলীগেই থাকতো। অর্থাৎ decision outcome আসলে রাজপথের অংশগ্রহণ থেকে এসেছে, প্রেডিকশন থেকে নয়।

ডেটার সীমাবদ্ধতা বোঝার মতো, ছাত্রদলেরও সীমাবদ্ধতা আছে। এরা ১৭ বছরে ছাত্রদল যখন রাজপথে, শিবির তখন পড়ার টেবিলে, গবেষণায়, জয়বাংলা বলে আগে বাড়ার রাজনীতি করেছে! ছাত্রদল পড়ার সময় পায়নি, না পেয়েছে, হলগুলোতে থেকে বন্ধু বাড়ানোর ফুসরৎ! এ বাস্তবতা আপনাকে বুঝতে হবে। এই বাস্তবতা এক ধরনের data bias। কিন্তু bias মানেই negative outcome নয়; বরং এটি প্রমাণ করে—এখন যখন তারা পড়াশোনায় ফিরছে, তখন নতুন positive dataset তৈরি হচ্ছে। ভবিষ্যতের prediction সেখান থেকেই আসবে। 

so মাসুদ কামলদের বলবো এতো চাপ দিয়েন না এদের। এরা জুলাইয়ের বিপ্লব থেকে সদ্য ফিরেছে পড়ার টেবিলে। এদের পজিটিভন্যাস নিয়ে বলুন নিশ্চয়ই এরা যুগোপযোগী রাজনৈতিক হয়ে উঠবেন।

লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মীর্জা গালিব   রাকিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close