বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজৈরে সিঙ্গারা-পুরি দোকানির মরদেহ উদ্ধার
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম

মাদারীপুরের রাজৈরে মো. জামাল মুন্সি (৫০) নামে এক সিঙ্গারা-পুরি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরি তৈরি করে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে দোকান বন্ধ করেন জামাল। পরে কালীবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হরিদাসদীর উদ্দেশ্যে রওনা করেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফিরে যাননি। 

পরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় রাজৈর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসার জন্য সরকারি অনুদানের টাকাও পেয়েছেন। তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রাজৈর   মরদেহ   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close