সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
প্রবাসীরা এবার জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোববার প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এ উদ্দেশ্যে নির্বাচন কমিশন ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ পদ্ধতি চালু করছে। এই পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে আবেদন ও নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন শেষে প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। ভোট দেওয়ার পর ব্যালট খাম নির্বাচন কমিশনের নির্ধারিত রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। এছাড়াও, ভোটাররা অনলাইনে ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারবেন।

সভায় উপস্থিত প্রবাসীরা নির্বাচন কমিশনারের বিভিন্ন প্রশ্নের উত্তর পান। কিছু প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)ও তুলে দেওয়া হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা ভোটিংয়ে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালানোর আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close