বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একই পরিবারের ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা সোমবার দুপুর ১২টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারির দেওয়ানহাট এলাকায় ঘটে। স্থানীয়রা জানান, কক্সবাজারগামী ঈগল পরিবহনের বাসের সাথে শহরগামী সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

নি তরা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও পুত্রবধূ শামিমা আক্তার (৪০)। অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। তারা দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া জানান, বাসের ধাক্কায় দুটি সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম-কক্সবাজার   মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close