বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভ্যালেন্সিয়ার জালে বার্সার গোল সুনামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ AM আপডেট: ১৫.০৯.২০২৫ ৯:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লা লিগায় নিজেদের ছন্দে ফেরার রাতটা বানাল উৎসবমুখর। এ যেনো গত সিজনের বার্সার আপডেট ভার্সন।

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদি জোহান ক্রুইফে হ্যান্সি ফ্লিকের দল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল ৬-০ গোলে। দুটি করে গোল করলেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া আর অভিজ্ঞ রবার্ট লেভানডভস্কি।

নিজের ঘাঁটি ক্যাম্প ন্যুর সংস্কার কাজ চলায় অস্থায়ী ভেন্যুতেই খেলছে কাতালানরা। রায়ো ভায়েকানোর বিপক্ষে হতাশাজনক ড্র-এর পর এই ম্যাচে আক্রমণে ছিল আগুন ফ্লিকের শিষ্যরা।

এদিন প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ২৯তম মিনিটে গোলের খাতা খোলেন তরুণ ফেরমিন লোপেজ। ফেরান তোরেসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষক আগিররেজাবালাকে পরাস্ত করেন তিনি।

তবে, দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও বিধ্বংসী হয়ে ওঠে বার্সা। বিরতি থেকে নেমেই রাফিনিয়া দলকে এগিয়ে নেন, এরপর দূরপাল্লার শটে আবারও জ্বলে ওঠেন লোপেজ। ৬৬তম মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়।

এরপর শেষ ভাগে মঞ্চটা হয়ে ওঠে লেভানডভস্কির। ৭৬তম মিনিটে শক্তিশালী শটে গোলবার কাঁপিয়ে তিনি স্কোরলাইন করেন ৫-০। এরপর ১৮ বছর বয়সী সাবস্টিটিউট মার্ক বার্নালের পাস থেকে দারুণ লবে নিশ্চিত করেন নিজের জোড়া গোল।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, ১১ ম্যাচ ধরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অপরাজিত রইল ব্লাউগ্রানারা।

উল্লেখ্য, এক ম্যাচে একসাথে তিন খেলোয়াড়ের জোড়া গোল করার এই নজির ২১শ শতকে প্রথম। 

এদিকে শিরোপার লড়াইয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ টানা চার জয়ে শীর্ষে থাকলেও ব্লাউগ্রানারা কমাচ্ছে দূরত্ব হয়ে উঠছে আগ্রাসী। তারা যেনো ফুটবল পায়ে বলতে চাচ্ছে ফ্লিকের দল পিছিয়ে নেই মোটেও।

তবে এই জয়ের পর বেশ আশাবাদী হয়ে উঠেছে বার্সার সমর্থকরা। তারা যেনো সেই গত সিজনের বার্সার আপডেট ভার্সনই দেখতে পাচ্ছে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভ্যালেন্সিয়া   বার্সা   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close