প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৬:০৭ PM

সভাপতি: জাহাঙ্গীর সিকদার, সাধারন সম্পাদক: মো. জহির দীপ্তি
জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের কমিটি নতুন ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর সিকদার ও সাধারন সম্পাদক হয়েছেন মো. জহির দীপ্তি।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাবাজারে মান্নান মার্কেটের হলরুমে এক জরুরী তলবি সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
তলবি সভার সভাপতিত্ব করেন সূচীপত্রের প্রকাশক সাইদ বারী। এ সভায় জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের ২৩ জন সদস্য ও ৫ জন অতিথি উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএএম/ওএফ