মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ, এবং ১২টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণায় একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, অন্যদিকে গাজায় ইসরাইলের অবরোধ, বোমাবর্ষণ এবং মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে।

ঘোষণায় ফিলিস্তিন ও ইসরাইল—দুই রাষ্ট্র সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধ করতে এবং মানবিক পরিস্থিতি উত্তরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়েছে।

তবে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছিলেন যে, “ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না।” ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, “এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করাটা প্রমাণ করে যে সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।”

অন্যদিকে, হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছে। তারা আশা করছে, এই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

সূত্র: রয়টার্স


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close