শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকসু নির্বাচনের প্রথম দিনে মনোনয়ন নিলেন ২৮ জন
চবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৪:৫৩ PM
চাকসু নির্বাচনের প্রথম দিনে মনোনয়ন নিলেন ২৮ জন, ভিপি পদপ্রার্থী ৭

চাকসু নির্বাচনের প্রথম দিনে মনোনয়ন নিলেন ২৮ জন, ভিপি পদপ্রার্থী ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রথম দিনে মনোনয়ন নিয়েছেন ২৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন ৭ জন।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় চলে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম। একই সময়ে আগ্রহীরা আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।

চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৬টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এর মধ্যে

কেন্দ্রীয় ভিপি পদে ৭, জিএস ২ জন, এজিএস ২ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, নারী শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ১ জন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১ জন, নির্বাহী সদস্য পদে ২ জন প্রভৃতি।

অন্যদিকে, হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন ২ জন। এর মধ্যে, এফ রহমান হল থেকে ১ জন এবং বিজয়-২৪ হলে (মেয়েদের হল) থেকে ১ জন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমাদের ধারণাকে ছাড়িয়ে গিয়ে কেন্দ্রে ২৬টি ফর্ম নেওয়া হয়েছে। হলে ছেলেদের হলে ১ জন এবং মেয়েদের হলে ১ জন ফর্ম নিয়েছেন। আমরা আশাবাদী আগামী দুদিনে আরও বেশি ফর্ম বিতরণ হবে। আজ চাকসু নিয়ে প্রো-ভিসি, প্রভোস্ট ও বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে একটি মতবিনিময় সভা ছিল। সে কারণেই আজকের দিনটা আমাদের দুর্দান্ত কেটেছে।

মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ব্যবস্থাপনা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক তায়েফুল আলম ফরাজি বলেন, আমি খেলোয়াড়দের জন্য অনেক দিন ধরে কাজ করছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, মনে হলো খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ এসেছে। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। প্রথম মনোনয়ন ফর্ম নিতে পেরে ভালো লাগছে।

এর আগে, গত ২৮ আগস্ট নির্বাচন কমিশন চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, যেখানে ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

উল্লেখ্য, আগ্রহী প্রার্থীরা ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। চাকসু নির্বাচনের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।

ডোপটেস্টসহ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close