বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিমপুরে এলজিইডির নিম্নমানের সড়ক নির্মাণ, কয়েক দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম
কিমপুরে এলজিইডির নিম্নমানের সড়ক নির্মাণ, কয়েক দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং

কিমপুরে এলজিইডির নিম্নমানের সড়ক নির্মাণ, কয়েক দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে এলজিইডির নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সদ্য নির্মিত সড়কগুলোতে কার্পেটিং বসানোর কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে আস্তরণ।

উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা যায়, কার্পেটিংয়ের জায়গায় জায়গায় ফাটল ধরে উঠে যাচ্ছে। 

স্থানীয়রা বলছেন, এমন কাজের কারণে সড়কগুলো শীতকাল আসার আগেই চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে।

সরঞ্জাগাড়ি গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, এগুলো সব নিম্নমানের কাজ। নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। দুই-তিন দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। আমাদের কষ্টের টাকার প্রকল্প যদি এভাবে নষ্ট হয়, তাহলে উন্নয়নের সুফল মানুষ পাবে কিভাবে?

স্থানীয় কৃষক আবু তাহের বলেন, এই রাস্তা দিয়ে আমরা বাজারে ধান-চাল নিয়ে যাই। কিন্তু কাজের মান এত খারাপ যে, গাড়ি নিয়ে চলাচলই করা যায় না। একদিকে ধুলোবালি, আরেকদিকে ফাটা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

কলেজ পড়ুয়া ছাত্র খাইরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা যদি টেকসই না হয় তবে টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। রাস্তার কাজের তদারকি বাড়াতে হবে।

আক্কাস স্থানীয় চা দোকানি বলেন, রাস্তার কাজ শুরু হতেই আমরা ভেবেছিলাম কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখন মনে হচ্ছে এ কাজ শুধু টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না।

গ্রামবাসী হাজেরা বেগম বলেন, এই রাস্তা দিয়ে স্কুলে বাচ্চারা যায়। কার্পেটিং উঠে যাওয়ায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তার কাজ একেবারে ভাল হয়নি, আমরা ভাল কাজ চাই।

এলজিইডি হাকিমপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কাদের হোসেন বলেন, সড়কের কিছু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে। যেসব স্থানে সমস্যা হয়েছে সেখানে পুনরায় কাজ করা হবে।  তবে পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশেই এমন নিম্নমানের কাজ হচ্ছে। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাকিমপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close