শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইবতেদায়িতে চালু হবে মিড ডে মিল: নূরুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ পিএম

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক জানিয়েছেন, ইবতেদায়ি মাদরাসায় মিড ডে মিল এবং উপবৃত্তি চালু করা হবে। এছাড়া মাদরাসায় ইতিমধ্যেই বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে এবং আগামী সেশন থেকে ব্যবসায় শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে। 

তিনি এসব কথা বলেন শনিবার (১৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসায় নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক বলেন, মাদরাসা প্রতিষ্ঠার জন্য পূর্বে যে শর্তগুলো আইনের বেড়াজালে সংকুচিত ছিল, তা সম্প্রসারিত করা হচ্ছে। মাদরাসা স্থাপন ও পাঠদান অনুমতির শর্ত শিথিল করা হয়েছে, যাতে বেশি শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার সিলেবাসে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করার চেষ্টা চলছে। যোগ্য আলেম তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদরাসার মৌলিক শিক্ষায় যে পরিবর্তন এসেছে, তা পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে দ্বীনি ও মানবিক গুণাবলীর অধিকারী হয়।

চেয়ারম্যান বলেন, মাদরাসা শিক্ষিতরা আল্লাহর ওহি জ্ঞান এবং রাসুলের সুন্নাহর জ্ঞান ধারণ করে, মানবিক ও ভদ্র হয়ে সমাজে অনিয়মের সঙ্গে জড়িত হয় না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিগত সময়ে মাদরাসার শিক্ষিতদের চাকরি ও সামাজিক ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। আমরা সেই বৈষম্য দূর করতে চেষ্টা করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আবদুল্লাহ, কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (বাংলা) কাজী হাবিবুর রহমান। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   শিক্ষা   বোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close