প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ তৃতীয় দিনও চলছে। ফল প্রকাশের সময় নিয়ে নানা জল্পনা চলছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এর আগে প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অভিজ্ঞতা কম, তবে সবাই সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুরেই ফলাফল হতে পারে।