বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ওমানের বিপক্ষে বড় জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ AM

এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে সালমান আগার নেতৃত্বাধীন দল। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানে অলআউট হয় ওমান। ফলে ৯৩ রানের বিশাল জয় তুলে নেয় পাকিস্তান।


ইনিংসের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওভারেই শাহ ফয়সালের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহানের জুটি দলকে ভরসা দেয়। তারা গড়ে তোলেন ৮৫ রানের পার্টনারশিপ। ফারহান ২৯ বলে ২৯ রান করে আউট হলে ভাঙে জুটি।

হারিস খেলেন ইনিংসের সেরা ৬৬ রানের দারুণ ইনিংস, যা আসে ৪৩ বলে। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ২টি ছক্কা। তবে পরপর উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে পাকিস্তান। শেষদিকে ফখর জামান অপরাজিত থাকেন ২৩ রানে।

ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালীম নেন ৩টি করে উইকেট, আরেকটি উইকেট দখল করেন মোহাম্মদ নাদিম।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওমান। সাইম আইয়ুবের দুর্দান্ত বোলিংয়ে ২৪ রানের মাথায় দুই ওপেনারকে হারায় তারা। পরবর্তীতে সুফিয়ান মুকিম, মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ বোলিং আক্রমণে যোগ দিয়ে দ্রুত উইকেট তুলে নেন।

একপর্যায়ে মাত্র ৫০ রানের মধ্যেই ৭ উইকেট হারায় ওমান। শেষদিকে কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৬.৪ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস।


সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন ২টি করে উইকেট। এছাড়া আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদি একটি করে উইকেট দখল করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close