বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আমি জাতীয়তাবাদী জামায়াত লীগ করি’
মো. রাজীব সরদার
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ AM আপডেট: ১৩.০৯.২০২৫ ৩:১৫ এএম

জাতীয়তাবাদী জামায়াত লীগের বিবৃতি- 'দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধার চেয়ে সৎ রাজাকার ভালো।' প্রথমত, ১৯৭১-এর সাথে কোনো আপস নেই।দ্বিতীয়ত, ২০২৪-কে অস্বীকার করারও কোনো সুযোগ নেই। তৃতীয়ত, ১৯৯০-এর অভ্যুত্থান ভুলে যাওয়ার সুযোগও নেই।
তবে, চেতনার নামে দেশ ধ্বংস করারও আর কোনো সুযোগ নেই। কাজেই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে— দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধার চেয়ে এখন সৎ রাজাকার ভালো। আর এখন রাজাকার-ফাজাকারের ন্যারেটিভও পাবলিক খাচ্ছে না। কারণ, ২০২৪-এর চেতনা দেশটাকে ধ্বংস হতে দিতে চায় না, ফ্যাসিস্ট হতে দিতে চায় না, আবার বিক্রি করেও দিতে চায় না। এখন প্রশ্ন উঠছে— জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হয়ে যাবে? তার আগে পাল্টা প্রশ্ন— জামায়াতে কি কোনো উর্দুভাষী লোক রাজনীতি করে? জামায়াতের রাজনীতির সাথে যারা এখন জড়িত, তারা তো আমাদেরই চোখের সামনে বড় হওয়া বাঙালির সন্তান। তাহলে তারা কেন জামায়াতের অনুসারী হচ্ছে? কারণ তাদের মধ্যে রয়েছে নীতি, নৈতিকতা, আদর্শ আর দেশপ্রেম। এখন প্রশ্ন হতে পারে— জামায়াতের মধ্যে দেশপ্রেম এলো কোথায় থেকে? কারণ, আপনার নেতা চোখের ছানি কাটাতে বিদেশে যান, অথচ তাদের নেতা হার্টের অপারেশন করান নিজের দেশেই। আপনার নেতাদের সন্তানেরা বিদেশে থাকে বেশি, তাদের নেতাদের সন্তানেরা দেশেই থাকে বেশি। আপনাদের নেতাদের বেশিরভাগই রাজনীতিটাকে পেট ঠান্ডার উপকরণ হিসেবে নেয়। কিন্তু তাদের নেতারা এটি নিচ্ছে_ ইবাদত হিসেবে। কিন্তু তারাতো তখন বাংলাদেশের স্বাধীনতা চায়নি? কারণ, তাদের মধ্যে দেশপ্রেম আছে বলেই তখন দেশ ভাঙতে চায়নি। তাহলে কি আমরা ভুল ছিলাম? না দুই গ্রুপই সঠিক ছিল, কারণ দেশের স্বার্থে কোনো ন্যায় বা অন্যায় থাকে না! কিন্তু তারাতো আমাদের জুলুম করেছিল? শাসকরা সবসময় প্রজাদের শোষণ করে। জামায়াততো তাদের সাপোর্ট করেছিল! তার জন্য তৎকালীন নেতাদের গলায় দড়ি পড়েছে। এর প্রতিশোধ যদি জামায়াত নিতে চায়— তবে মনে রাখুন, এই দেশেই তাদের ভবিষ্যৎ প্রজন্ম বসবাস করবে। কিন্তু ৭১-এর ভুলের জন্য তো তারা ক্ষমা চায়নি? ক্ষমা চাওয়াই সব সমস্যার সমাধান নয়। কারণ, ভুলের প্রায়শ্চিত্ত সেবার মাধ্যমেও করা যায়। কিন্তু জনগণ কি তাদের ক্ষমা করেছে? প্রমাণ তো ছাত্র সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়। কিন্তু এতে কারচুপির অভিযোগ উঠেছে! হেরে যাওয়া মানুষের এটিই স্বভাব। এই ফলাফলে জনগণের মতামত বোঝা যায় না। আসন্ন নির্বাচনে তার প্রমাণ মিলবেই, কারণ শিক্ষার্থীরা ভুল সিদ্ধান্ত নেয় না। — আচ্ছা, আপনার কথায় তো মনে হচ্ছে আপনি রাজাকার! — না, আমি ফ্যাসিস্টও! — মানে? — মানে আমি “জাতীয়তাবাদী জামায়াত লীগ” করি! লেখক: গণমাধ্যম কর্মী (লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close