বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ব্ল্যাকমেইল করে ১৯ লাখের পর ৩৫ লাখ টাকা নিতে এসে ধরা প্রতারক দম্পতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনায় এক চাকরিজীবী নারীকে ব্ল্যাকমেইল করে ১৯ লাখ টাকা ও ৪ শতক জমি হাতিয়েছেন এক প্রতারক দম্পতি। এরপর তারা প্রভিডেন্ট ফান্ড থেকে আরও ৩৫ লাখ টাকা তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই দম্পতির নাম মরিয়ম বিথী ও তার স্বামী সোহেল রানা। 

এর আগে, বুধবার দুপুরে রূপালি ব্যাংকের বরগুনা শাখা থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে জানা গেছে, বিথী ও সোহেল এক বছরেরও বেশি সময় ধরে নারীকে ক্রমাগত ব্ল্যাকমেইল করে ১৯ লাখ টাকা হাতিয়েছেন। আরও টাকা দাবি করলে ভয় দেখিয়ে তার ৪ শতক জমি লিখে নেন। এরপর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করান।

গত মঙ্গলবার তারা চেকে ৩৫ লাখ টাকা লিখে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে ব্যাংক যথাযথ প্রক্রিয়ার অভাবে টাকা দিতে অস্বীকার করে এবং ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করে। পরদিন আবার তারা ব্যাংকে গেলে পুলিশ ও নৌবাহিনী তাদের আটক করেন।

ভুক্তভোগী নারী বলেন, বিথী ও সোহেল আমাকে ভয় দেখিয়ে সর্বস্বান্ত করেছে। আমি তাদের ব্ল্যাকমেইলের শিকার হলেও কাউকে কিছু বলতে পারিনি। তারা আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে, জমি লিখে নিয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়েছে। আমি চাই এই প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এছাড়াও আমার টাকা ও জমি ফেরত চাই।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close