বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে উত্তর-পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা তেলআবিব সরকারের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। 

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি এক বিবৃতিতে জানান, আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে তা জায়নবাদী শাসনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাত।

বিবৃতিতে আরো বলা হয়, তারা মোসাদের এজেন্টদের সঙ্গে জরুরি কনফারেন্স কলের জন্য সিম কার্ড সংগ্রহ এবং বিশেষ ফোন ক্রয় করেছিল। এছাড়া তারা তেহরান, উরুমিয়া, শাহরুদ, ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। এই চক্র ইরানের সামরিক ঘাঁটি, দুর্গ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে জড়িত ছিল এবং এসব কার্যকলাপের বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি আকারে অর্থ পেত।

বিচার বিভাগীয় কর্মকর্তারা মোসাদ এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ আদালতে উপস্থাপন করার পর উরুমিয়ার বিপ্লবী আদালত আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন।

তাদের বিরুদ্ধে ‘শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ আইন’-এর ৬ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয় এবং সেই অনুযায়ী মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।


সূত্র: মেহের নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close