বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের দায়িত্বে নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ। আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এর জন্য এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো এবারের আসরে ‘সম্পূর্ণ নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল’ দায়িত্ব পালন করবেন।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, নারী ক্রিকেটের প্রসার ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত আরেকটি বড় মাইলফলক।

তবে এরআগে ২০২২ সালের কমনওয়েলথ গেমস (বার্মিংহাম) এবং সর্বশেষ দুটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অল-উইমেন অফিসিয়াল প্যানেল কাজ করেছে। তবে এটি হবে প্রথম ওয়ানডে মহিলা বিশ্বকাপ, যেখানে সম্পূর্ণ টুর্নামেন্ট পরিচালনা করবেন নারী আম্পায়ার ও রেফারিরা।

মোট ১৪ জন আম্পায়ার এবং চারজন ম্যাচ রেফারি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্লেয়ার পলোস্যাক, জ্যাকলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন থাকছেন তৃতীয়বারের মতো মহিলা বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে। তালিকায় রয়েছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা খান জেসিও।

আম্পায়ারঃ কেরিন ক্লাস্টে, জননী এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পলোস্যাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোয়িজ শেরিডান, গায়ত্রী ভেনুগোপালন জ্যাকলিন উইলিয়ামস, লরেন এজেনব্যাগ, ক্যান্ডেস লা বোর্ডে, কিম কটন, সারা ডামবানেভানা ও সাথিরা জাকির জেসি।

ম্যাচ রেফারিঃ  জি. এস. লক্ষ্মী, ট্রুডি অ্যান্ডারসন, মিশেল পেরেইরা ও শান্দ্রে ফ্রিটজ।

এদিকে বিশ্বকাপের উন্মাদনায় নিজের পছন্দের দেশ এবং একাদশকে ঘিরে স্বপ্ন বুনছেন ক্রিকেট ভক্তরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ওয়ানডে   বিশ্বকাপ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close