শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তী সময় সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে৷

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কারও কোনো দ্বিমত নেই, আমরা সব দল একমত। তবে বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ। 

তিনি আরো বলেন, আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সময় আছে, আশা করি এর ভেতরে আমরা আলোচনার করে ঐকমত্যে পৌঁছাতে পারব।

তিনি জানান, শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে। আমরা সব দল হয়তোবা সব বিষয়ে একমত হতে পারব না। কিন্তু দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারব বলে আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সংসদ   সংবিধান   সালাহউদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close