বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাসিরনগরে ছেলের হাতে বাবা খুন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম
ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুল

ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী হাজী আলম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাঞ্চল্যকর এ ঘটনায় আলমের একমাত্র ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুলকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফান্দাউক এলাকা থেকে মাহমুদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পিবিআইয়ের একটি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ফান্দাউক গ্রামের বাড়ির পাশের মিলাদ মিয়ার পুকুর থেকে হত্যায় ব্যবহৃত প্রায় ৩ ফুট লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আসামি স্বীকারোক্তি দেওয়ার পাশাপাশি হত্যার আলামতও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ফান্দাউকের নিজ ঘরে খুন হন ব্যবসায়ী হাজী আলম। 

ফান্দাউকের স্থানীয় বাসিন্দা জাহের উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কে ছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে স্বস্তি ফিরে এসেছে। আমরা এই খুনির সর্বোচ্চ শাস্তি চাই।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close