প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ AM আপডেট: ১১.০৯.২০২৫ ৯:০৫ এএম

সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক সংবাদ সম্মেলনের সময় স্টেজে মাথা ঘুরে পড়ে যান।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এই ঘটনায় তার পরে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই বক্তব্য দিচ্ছিলেন ল্যান। হঠাৎই তিনি সামনের দিকে থুবড়ে পড়েন এবং পোডিয়ামের সঙ্গে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে সুইডেনের উপ-প্রধানমন্ত্রী এবা বুশ তার পাশে এসে দ্রুত তাকে সাহায্য করেন। অন্যান্য রাজনীতিবিদ ও সাংবাদিকরাও দ্রুত এগিয়ে আসেন।
পরে জানা যায়, এই দুর্ঘটনার কারণ ছিল তার রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া। এ ঘটনায় ওইদিনের সংবাদ সম্মেলন বাতিল করা হয়। তবে এখন শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম