বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে নিহত ১, আহত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ AM

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ মাইল এলাকায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় সাহার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ ছয়জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহার আলী সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের বাসিন্দা এবং মৃত মনসুর আলীর ছেলে।

আহতরা হলেন- সাহার আলীর স্ত্রী সিফালী খাতুন (৪০), আশরাফুল হক (৫৫), বেবী খাতুন (৫০), পারভীনা আক্তার (৪৫), জুরিমা খাতুন (২৭) এবং ইজিবাইক চালক শুকুর আলী (৬৫)। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, নিহত সাহার আলী ও তাঁর পরিবারের সদস্যরা একটি ইজিবাইকে করে ঝিনাইদহ সদর উপজেলার নাতকুন্ড গ্রামে এক আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ৯ মাইল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সাহার আলী মারা যান।

পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনজন হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close