মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ AM

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর মোট ১১৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া, ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমে দায়িত্বে থাকবেন। তাদের বিচারিক ক্ষমতা থাকবে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী।

এবারের বিসিএস পরীক্ষায় প্রার্থীদের একাধিক নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) উত্তর দিতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সারাদেশ থেকে বিপুলসংখ্যক প্রার্থী অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন প্রজন্মের যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে অন্যান্য ক্যাডারের পাশাপাশি নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্যও এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিসিএস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close