বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জরুরি সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুলের নানা অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জরুরি সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত তারা ১২টি অভিযোগ জানিয়েছে, কিন্তু একটারও সমাধান মেলেনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে নির্বাচনের ভোটগ্রহণ শেষের ঠিক আগ মুহূর্তে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন।

এই সময় তাদের ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগানও দিতে দেখা যায়। ঘটনা ভোটগ্রহণের শেষ মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করে।

ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।

তিনি আরও বলেন, শিবিরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close