
ফাইল ছবি
মাত্র ছয় মাসের ব্যবধানে বদলে গেছে ফেনী মডেল থানার চিত্র। এই পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন কাজ করে যাচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।
৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতার দ্রোহের আগুনে ছাই হয়ে যায় ফেনী মডেল থানা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ওসি শামসুজ্জামান ফেনী মডেল থানার দায়িত্ব নেন। যোগদানের পরপরই উপজেলা মাসিক সভায় প্রকাশ্যে ঘোষণা দেন, থানায় আর ঘুষ বা দালাল প্রথার কোনো স্থান থাকবে না।
তার নির্দেশে থানায় চালু হয় আলাদা হেল্প ডেস্ক, যেখানে মানুষ হয়রানি ছাড়াই জিডি, মামলা কিংবা পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারছে। নিয়মিত তদারকির ফলে এই প্রক্রিয়া দ্রুত কার্যকর হয়, আর সেবাপ্রার্থীদের মতে, এখন তারা আগের চেয়ে স্বস্তিতে থানার সেবা পাচ্ছেন।
শুধু প্রশাসনিক পরিবর্তনই নয়, অপরাধ দমনেও দেখা গেছে সক্রিয়তা। থানা সূত্রে জানা যায়, গত ছয় মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতটি হত্যা মামলাসহ সর্বমোট ২২টি মামলায় পাঁচ শতাধিক এজাহারভুক্ত আসামি, চার শতাধিক ওয়ারেন্টভুক্ত আসামি এবং আশিজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মাদকবিরোধী ও সন্ত্রাস দমনের অভিযানে এলাকাবাসীর মধ্যেও স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে।
ওসি শামসুজ্জামান বলেন, “মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা দেওয়ার চেষ্টা করছি। পুলিশ সুপারের নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলার সার্বিক চিত্র স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।”
এই সময়ে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমেই স্থানীয় অনেক দীর্ঘদিনের বিরোধ মীমাংসা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন, মাদক উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও ভূমি দখল প্রতিরোধেও পুলিশের তৎপরতা চোখে পড়েছে। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও অংশ নিচ্ছে পুলিশ, যা জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে।
বিট পুলিশিংয়ের মাধ্যমেই দীর্ঘদিনের জমিজমা বিরোধ, পারিবারিক কলহসহ নানা
সামাজিক সমস্যার সমাধান মিলছে স্থানীয়ভাবে। নারী ও শিশু নির্যাতন, মাদক,
কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা দমনে পুলিশ কাজ করছে সক্রিয়ভাবে।
শুধু আইনি নয়, সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও অংশ নিচ্ছে পুলিশ সদস্যরা, যা
জনগণের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করছে।
এক সময়ের ধ্বংসস্তুপের মধ্যে
দাঁড়িয়ে এখনকার ফেনী মডেল থানা যেন এক নতুন উদাহরণ সুশাসন, জনসেবা ও
নিরাপত্তার সমন্বয়ে এক অনুকরণীয় মডেল।
স্বদেশ প্রতিদিন/শাহো