শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      ● ইউটিউবের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত      ● পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি      ● ফ্রান্সকে ৩-১ গোলে হারাল ইতালি      ● ফুটবলের পর এবার বিনোদন জগতে রোনালদো      ● গজারিয়ার ছেলে শোহাগ টেক জায়ান্ট ‎গুগলের সফটওয়্যার প্রকৌশলী      ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট      ● এনভিডিয়া বিতর্কে পদ হারানোর শঙ্কায় লুটনিক      ● পে-ফিক্সেশনের পরও মিলবে না বিনোদন ভাতার বকেয়া      ● ডিসেম্বর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ      ● আলমডাঙ্গায় দিনভর যৌথ অভিযান, ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ      
সারজিসের বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের এক মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও চাঁদাবাজির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তারই প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 'পঞ্চগড়ের এক শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তেঁতুলিয়ার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন।'  

বক্তারা বলেন, 'সারজিস তার বক্তব্যে তেঁতুলিয়া বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনের নেতৃত্বে ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হয় বলে অভিযোগ করে। আরও বলে, প্রতিদিন লক্ষ টাকা ওখানে চাঁদাবাজি হয়। স্থলবন্দরে শ্রমিকদের পাওনা টাকার থেকে একটি ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন তিনি।

বক্তারা আরও বলেন, 'পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন। ইজারাদারগণ তাদের মাশুল উত্তোলন করেন প্রতি ট্রাক থেকে ৫শ থেকে ৩শ টাকা করে। এখানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জড়িত নন।'

সারজিসের এমন বক্তব্যের ফলে নেতাদের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সারজিসের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। পাশাপাশি ভবিষ্যতে এমন মিথ্যা বক্তব্য প্রদান না করতেও আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল বলেন, 'আমাদের উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামে সারজিস যে বক্তব্য দিয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের নেতারা এমন কাজে জড়িত নন। তার বক্তব্যের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময়, ভবিষ্যতে বিএনপির কোনও নেতার বিরুদ্ধে এমন ভিত্তিহীন বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।  

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে সারজিস আলম বিএনপির নেতাদের নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের দুই বিএনপি নেতা বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের কাজে জড়িত, কোন চাঁদাবাজির কাজে নয়।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, পঞ্চগড় পাথর বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ভজনপুর সাবেক ইউপি চেয়ারম্যান মকছেদ আলী, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ প্রধানসহ উপজেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সারজিস   তেঁতুলিয়া   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close