সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
সিগারেটের পর ভেপ ধরে ফুসফুসের ভয়াবহ অবস্থা আরশ খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সিগারেট ও ভেপ ব্যবহার নিয়ে সতর্কতা জানিয়েছেন। পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরশ খান লিখেছেন, “সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। স্কুল জীবনে বন্ধুদের সাথে ফ্লেক্স করার জন্য সিগারেট খাওয়া শুরু করি। ১৯ বছর শেষে আমার ফুসফুসও প্রায় শেষের দিকে।”

তিনি জানান, সিগারেট ছাড়ার জন্য ভেপ ধরার কারণে তার ফুসফুসে আরও ক্ষতি হয়েছে। “গত ১৯ বছরে ফুসফুসে যা ১২টা বেজেছিলো, গত ৬ মাসে তার তিনগুণ বেড়েছে। সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই।”

আরশ খান ধূমপায়ীদের জন্য সতর্কবাণী দিয়েছেন, “ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে প্রায় ৯ মাস। তবুও কিছু ক্ষতি স্থায়ী হয়ে থাকে। ভেপের কারণে ফুসফুসে যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো। সিগারেট ছাড়তে গিয়ে ভেপকে রিবাউন্ড বানানো যাবে না।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  আরশ   খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close