বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নতুন করে ছয় দাবি শিক্ষার্থীদের
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম
একাডেমিক কাউন্সিলে গৃহীত তিন ডিগ্রির সিদ্ধান্তে সম্মতি জানায় শিক্ষার্থীরা

একাডেমিক কাউন্সিলে গৃহীত তিন ডিগ্রির সিদ্ধান্তে সম্মতি জানায় শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনের প্রেক্ষিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা আবারো প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। সেখানে তারা গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কাউন্সিলে গৃহীত তিন ডিগ্রির সিদ্ধান্তে সম্মতি জানায়। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা ছয়টি নতুন দাবি উপস্থাপন করেছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১) ৩১ আগস্টের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে। তবে আসন সংখ্যা নির্ধারণ করা হবে: B.Sc. Vet Sc & AH- ২০০, B.Sc. AH- ২৫ এবং DVM- ২৫। চলমান ব্যাচের জন্য আলাদা লেভেলভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হবে যাতে কম্বাইন্ড ডিগ্রির আওতায় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সনদে কোনো জটিলতা না হয়। এ জন্য টেকনিক্যাল কমিটি ২০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেবে।

২) ৩১ আগস্ট রাতে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার ঘটনায় প্রশাসন দায় স্বীকার করে ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথে চেকপোস্টসহ কার্যকর ব্যবস্থা নেবে।

৩) আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীকে একাডেমিক বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না-এমন লিখিত নিশ্চয়তা প্রশাসন দেবে।

৪) বহিরাগত হামলার তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।

৫) হামলায় জড়িত শিক্ষকদের শিক্ষকতার বাইরের বাড়তি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

৬) অবিলম্বে হল ভ্যাকেন্সির নোটিশ প্রত্যাহার করে দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   দাবি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close