বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সব পদ থেকে স্থায়ী বহিষ্কার ঢাবি ছাত্রদলের ৬ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের আরও ৬ নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেন ছয় নেতা। এর মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয় এবং সদস্য পদে আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি। মাস্টারদা সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রার্থী হন আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান। হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে, ফজলুল হক মুসলিম হলের সাবেক দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ ভিপি পদে এবং অমর একুশে হল শাখার যুগ্ম আহ্বায়ক মো. সিফাতুল ইসলাম ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেন।

এই অভিযোগে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি বহিষ্কৃতদের সঙ্গে ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।




স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close