মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চন্দ্রগ্রহণ শুরু: বিভিন্ন দেশে কেমন দেখা যাচ্ছে চাঁদ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১০ পিএম

দেশে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের মুহূর্ত। বিশ্ববাসীও বিভিন্ন দেশে এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করছে। চীনে ইতিমধ্যেই আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, চাঁদের গায়ে হালকা ছায়া পড়তে শুরু করেছে। বাংলাদেশে পুরো চন্দ্রগ্রহণ রাত ১১টা ৩০ মিনিটের পর স্পষ্ট হবে। অন্যদিকে দুবাইয়ের আকাশে চাঁদ ইতিমধ্যেই রক্তিম আভা ধারণ করেছে।

বাংলাদেশে চন্দ্রগ্রহণের ধাপগুলো হলো:

ভাদ্রী পূর্ণিমা শুরু: শনিবার ১টা ৩৬ মিনিট

ভাদ্রী পূর্ণিমা শেষ: রোববার রাত ১২টা ২৬ মিনিট

চাঁদ স্পষ্ট দৃশ্যমান: ৬টা ৬ মিনিট

উপচ্ছায়া গ্রহণ শুরু: ৮টা ৫৭ মিনিট

চন্দ্রগ্রহণ শুরু: ৯টা ২৭ মিনিট

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু: ১১টা ৩০ মিনিট

ব্লাড মুন (চাঁদ রক্তিম লাল): ১২টা ১১ মিনিট

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ: ১২টা ৫২ মিনিট

উপচ্ছায়া গ্রহণ শেষ: ২টা ৫৭ মিনিট

বাংলাদেশের আকাশে রাতের শেষ ভাগে চাঁদ রক্তিম রঙ ধারণ করবে, যা খালি চোখে দেখার জন্য চমকপ্রদ মুহূর্ত। চীনে আংশিক গ্রহণ শুরু হয়েছে, আর দুবাইতে ব্লাড মুন দৃশ্যমান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করা যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চন্দ্রগ্রহণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close