বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চন্দ্রগ্রহণ নিয়ে দেশে প্রচলিত যত কুসংস্কার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুগে যুগে চন্দ্রগ্রহণ নিয়ে নানা গল্প-কাহিনী এবং কুসংস্কার প্রচলিত রয়েছে। এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। 

উল্লেখ্য, চন্দ্রগ্রহণ হলো যখন এই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।

চন্দ্রগ্রহণের কাহিনিগুলো মূলত দুটি অংশে বিভক্ত: বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং পৌরাণিক ও কুসংস্কারমূলক কাহিনি। বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যেখানে চাঁদ পৃথিবীর ছায়ায় পড়ে, ফলে চাঁদ কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায় বা লালচে দেখায় (ব্লাড মুন)।

অন্যদিকে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্রমন্থনের সময় রাহু নামক অসুর অমৃত পান করার পর দেবতা বিষ্ণু তাকে ধড় থেকে কেটে ফেললে তার দেহ চান্দ্রিক গ্রহে পরিণত হয়, যার ফলে রাহু চাঁদকে গ্রাস করে গ্রহণ ঘটায়। বিভিন্ন সংস্কৃতিতে চন্দ্রগ্রহণকে শুভ বা অশুভ হিসেবে দেখা হয় এবং এই বিষয়ে নানা লোককথা প্রচলিত আছে।

এছাড়া আরো বেশ কিছু কুসংস্কার সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণ নিয়ে। যার কোনো সত্যতা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

☛ প্রচলিত রীতি অনুসারে, চন্দ্রগ্রহণ চলাকালীন কাঁচা খাবার, ফল ও শাকসবজি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। কারণ এ সময় নাকি চাঁদ থেকে নির্গত রশ্মি খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দিতে পারে। যার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

☛ এমনকি ভুল ধারণা হিসেবে, গ্রহণের সময় মাংসজাতীয় খাবার খেতেও নিষেধ করা হয়। কারণ চন্দ্রগ্রহণের সময় নাকি খাবার হজম করতে বেশি সময় লাগে! এই তথ্যেরও কোনো যুক্তিসঙ্গত প্রমাণ নেই।

☛ চন্দ্রগ্রহণের আগে খাবার রান্না করে না রাখাই ভালো। এক্ষেত্রে নাকি চাঁদ থেকে নির্গত শক্তিশালী রশ্মি খাদ্য দূষিত বা ক্ষয় করতে পারে। এটিও ভুল ধারণা।

☛ আবার অনেকের মতে, চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর গোসল করে নেওয়া উচিত। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

☛ অনেকেই চন্দ্রগ্রহণের সময় খাবারে হলুদের ব্যবহার বাধ্যতামূলক মনে করেন, যা মোটেও বিজ্ঞানসম্মত নয়। তবে বিজ্ঞানমতে, হলুদে বিভিন্ন পুষ্টিগুণ আছে, যা শরীরের জন্য উপকারী। তবে এর সঙ্গে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই।

☛ এমনকি পৌরাণিক শাস্ত্র অনুসারে, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখতে নিষেধ করা হয়। তবে বিজ্ঞান বলছে, চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ। চন্দ্রগ্রহণ দেখতে আপনার বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন নেই। তবে সূর্যগ্রহণের সময় সতর্ক থাকতে হবে।

☛ গর্ভবতীকে এই সময় বাইরে না যাওয়ার পরামর্শ দেন অনেকেই। একই সঙ্গে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়। যদিও এ বিষয়ে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই। এমনকি চন্দ্রগ্রহণের প্রভাবে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে বলেও কোনো প্রমাণ নেই।

☛ চন্দ্রগ্রহণের সময় ছুরি, কাঁচি বা সূচের মতো ধারালো জিনিস ব্যবহার করার বিষয়টিও প্রচলিত আছে। এটিরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

এদিকে চন্দ্রগ্রহণ নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই রাতটিকে নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  চন্দ্রগ্রহণ   দেশ   কুসংস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close