বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিততে পারবে না: মেঘমল্লার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটের যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিততে পারবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন এবং ভোটটা দিয়ে যান।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রচারণার শেষ দিনে এসে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা জোগায় তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা আমাকে ভোট দেবেন না, তাদের নতুন করে বলার কিছুই নেই। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন কিন্তু এই চিন্তা করছেন যে ব্যক্তি আমার দার পর্যন্ত এসে পৌঁছায়নি সে যে নির্বাচিত হলে আমার কাছে এসে পৌঁছাবে তার গ্যারান্টি কী?

তিনি আরও বলেন, আমি শুধু এতটুকুই বলতে পারি, শেষ পাঁচদিন আমি প্রস্তুতি নিচ্ছিলাম যেন শেষ মানুষটি পর্যন্ত পৌঁছাতে পারি‌। কিন্তু আমার শারীরিক অক্ষমতার কারণে সেটি পারিনি। সেই ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিচ্ছি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close