বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ.লীগের পর বিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাস, পরীমণির তীব্র মন্তব্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ AM আপডেট: ০৬.০৯.২০২৫ ১১:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার আবারও রাজনৈতিক অঙ্গনে নজর কাড়লেন, তবে ভিন্ন রঙে। আগে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার সম্ভাব্য তালিকাতেও নাম শোনা যেত। এবার তাকে দেখা গেল বিএনপির আয়োজিত অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

সংবাদে জানা গেছে, অপু ও নিরবের আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিপুল জনতার ভিড় জমে। তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ঢাকা থেকে সাত ঘণ্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। সেই পরিচয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা আসলে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, এর আগে রাজবাড়ী এসেছিলাম, তবে খোকসায় প্রথম আসা। আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে চান, আমি চাইবো আপনারা সেই সুযোগ দেবেন।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনা-সমালোচনার জন্ম দিলেন।

এ নিয়ে ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমণি শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি পল্টিবাজ, সুবিধাবাদি। কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।











পরীমণির এই মন্তব্যে অনেকেই তার সঙ্গে একমত প্রকাশ করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অপু বিশ্বাস   পরীমণি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close