বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনবল সংকটে কুমিল্লা সিটি কর্পোরেশন
স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব সামলাচ্ছেন প্রকৌশলী = ২৪২ পদের বিপরীতে কর্মরত মাত্র ৬৭ জন
ইসহাক খাঁন, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৩ AM

দেড়শ বছরের ঐতিহ্যবাহী কুমিল্লা পৌরসভা ২০১১ সালে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। সদর ও সদর দক্ষিণ পৌরসভা একীভূত হয়ে গঠিত এ প্রতিষ্ঠানটির বয়স এখন ১৪ বছর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনবল সংকট কাটেনি; বরং সময়ের সাথে সংকট আরও ঘনীভূত হয়েছে। গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য পড়ে থাকায় নাগরিক সেবায় ভোগান্তি বেড়েই চলছে।

সিটি কর্পোরেশনের কাঠামোতে ২৪২ জন জনবলের অনুমোদন থাকলেও শুরুতে কর্মরত ছিলেন প্রায় ২২০ জন, বর্তমানে সংখ্যাটি নেমে এসেছে মাত্র ৬৭-তে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু পদ মাস্টাররোলে ও আউটসোর্সিংয়ের মাধ্যমে সামাল দেওয়া হচ্ছে। ফলে একজন কর্মকর্তাকে প্রতিদিন একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে রয়েছেন নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া। গত পাঁচ বছর ধরে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য খাত দেখাশোনা করছেন। একই সাথে তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব এবং একটি প্রকল্পেরও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, চিকিৎসকের জায়গায় প্রকৌশলী দায়িত্ব পালন করছে, এটি কখনোই কাম্য নয়। বারবার জনবল চেয়েছি, পাইনি। স্বাস্থ্য কর্মকর্তা থাকলে সেবাকেন্দ্রগুলো সঠিকভাবে তদারকি করা যেতো।

সিটি কর্পোরেশনের আরেক নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী জানান, লোকবল শুধু বাড়ালেই হবে না, দক্ষ জনবল দরকার। বর্তমানে জনবল সংকটের কারণে আমাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। উচ্ছেদ বা ভ্রাম্যমাণ অভিযান চালাতে গেলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা প্রশাসনের শরণাপন্ন হতে হয়। এতে সময় ও জনবল দুটোই নষ্ট হয়।

নগরবাসীর ক্ষোভও স্পষ্ট। ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, যানজট, জলাবদ্ধতা প্রতিদিনের সমস্যা। ১৪ বছরে জনবল কেনো নিয়োগ হলো না? আমরা কি ট্যাক্স দিইনি? ১১ নং ওয়ার্ডের তারিকুল ইসলাম বলেন, অপর্যাপ্ত জনবল অজুহাত হতে পারে না। এভাবে চলতে থাকলে শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

সনাক কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান মন্তব্য করেন, ২৪২ পদের বিপরীতে এক-তৃতীয়াংশ জনবলও নেই। একজন কর্মকর্তার ভাগে একাধিক খাত পড়ছে, ফলে নাগরিক সেবা ভেঙে পড়ছে। অবিলম্বে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দিতে হবে।

এদিকে নবনিযুক্ত প্রশাসক মো. শাহ আলম জানান, জনবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সরকারের সহযোগিতা পেলে আগামী দুই মাসের মধ্যে পরিস্থিতি অনেকটা উন্নত হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close