শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে গাঁজা সেবনকালে তিন শিক্ষার্থী আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনের সময় তিন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। আটককৃতদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেরুন নেসা।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রক্টর অফিসে নেওয়ার পর আটক শিক্ষার্থীরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। তারা জানান, তাদের এক বান্ধবী ঘুরতে এসেছিলেন এবং পরে তারা একসঙ্গে মাদক সেবনে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন,আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুইমিংপুল এলাকায় অভিযান চালাই। সেখানে আমরা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করি। প্রথমে তারা অস্বীকার করলেও পরবর্তীতে তাদের পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়। তিনজনের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রক্টরিয়াল টিম জানিয়েছে, এ ধরনের অভিযানে আরও কঠোরতা আনা হবে যাতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close