প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ AM

সংগৃহীত ছবি
জুমার দিন ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবারের জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ ফরজ করা হয়েছে। জুমার ফরজ নামাজে দুটি রাকাত ফরজ এবং ইমামের খুতবা জোহরের চার রাকাতের স্থলাভিষিক্ত।
যদি কোনো কারণে কেউ জুমার নামাজে অংশ নিতে না পারে, যেমন মসজিদে গিয়ে দেখেন নামাজ শেষ হয়ে গেছে। তাহলে তাকে জোহরের চার রাকাত নামাজ পড়তে হবে। কারণ জামাত ছাড়া একা জুমার নামাজ পড়া বৈধ নয়; জুমার নামাজের বৈধতার জন্য ইমাম ছাড়া কমপক্ষে তিনজন উপস্থিত থাকতে হবে।
হাদিসে বলা হয়েছে, হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি জুমার এক রাকাত পেয়ে যায়, সে যেন আর এক রাকাত পড়ে নেয়। কিন্তু যে দ্বিতীয় রাকাতের রুকুতে যোগ দিতে পারেনি, সে যেন জোহরের চার রাকাত নামাজ পড়ে। (তাবারানি, বায়হাকি, মুসান্নেফে ইবনে আবি শায়বা)
অতএব, জুমার নামাজ না পড়ার ক্ষেত্রে জোহরের চার রাকাত ফরজসহ তার সুন্নতও আদায় করা উচিত।