শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স: এস এম ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম
এস এম ফরহাদ

এস এম ফরহাদ

নারীদের স্লটশেমিংয়ের বিরুদ্ধে ছাত্রশিবির জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ডাকসুতে ছাত্রদলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। 

তিনি বলেন, আমাদের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের নেতৃত্বে নিপীড়নের শিকার নারীদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা একটি টিম গঠন করেছি।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফরহাদ বলেন, “ডাকসু প্রতিটি শিক্ষার্থীর আত্মার দাবি। কেউ যদি ডাকসু না দিতে চায় কিংবা বানচাল করতে চায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। ডাকসুকে শিক্ষার্থীদের কাজে না লাগিয়ে রাজনৈতিক এজেন্ডা বানানো দ্বিচারিতা।” 

এ সময়, তিনি ছাত্রসংগঠনগুলোকে রাজনৈতিক কর্মসূচি কমিয়ে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি দেওয়ার অনুরোধ জানান।

প্রার্থীতা বাতিলের দাবিতে ফরহাদের বিরুদ্ধে করা রিটের ব্যাপারে তিনি বলেন, “এই মামলায় কেউ হারেনি, সবাই জিতেছে। সঠিক সময়ে ডাকসু হচ্ছে এটাই আমাদের বড় জয়। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এখানে মত-দ্বিমত থাকবে। যিনি রিট করেছেন তার এ দ্বিমতকে আমি সম্মান করি।”

সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী ও শিবিরের প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন খান বলেন, “আমি জুলাইয়ে চোখ হারিয়েছি, এটা নিয়ে আমার দুঃখ নেই। কিন্তু তখন খারাপ লাগে যখন আওয়ামী ন্যারেটিভ এনে রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যাশিং করা হয়। তখন সব বৃথা মনে হয়।”

সদস্য প্রার্থী রায়হান উদ্দিন বলেন, “গতকাল আমাদের এক প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে এ বলে, ‘যদি তুমি আমাদের বিপক্ষে কথা বলো, তাহলে তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা তা দেখে নেবো।’ রাজনীতিতে সেই পুরনো আওয়ামী কালচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জিরো টলারেন্স   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close