প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। একটা সময় অভিনয়ে বেশ সরব ছিলেন। দর্শকপ্রিয়তা পেলেও সময়ের বিবর্তনে দর্শকদের চোখের আড়ালে চলে যান অভিনেত্রী।
তবে মাঝে মাঝেই নানা লুকে, নানা রূপে হাজির হন। অনুরাগীরাও সোশ্যালে শেয়ার করা অভিনেত্রীর ছবির নিচে মন্তব্য করেন। সম্প্রতি আবারো নতুন রূপে কিছু ছবি তিনি শেয়ার করেছেন।
যেখানে দেখা গেছে, বেশ আকর্ষণীয় গোলাপি রঙের পোশাকে কুসুম শিকদার। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, ঠিক তেমনি আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে সঙ্গে ফেরেন পরিচালনায়। এর পাশাপাশি এই অভিনেত্রী বেশ সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর বয়স বাড়লেও যেন তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি। নিজের বয়স কখনো আড়াল না করলেও কুসুম নিজেই জানিয়েছেন, “তিনি স্টারডম নিয়ে চলেন না। তাই বয়স লুকানোর প্রশ্নই আসে না। বললেই চলে।”
কুসুমের ছবি শেয়ার করে এক নেটিজেন নিজের আদর্শ উল্লেখ করে লিখেছেন, “বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত, এলিগেন্ট এবং উজ্জ্বল। তিনি আমার আদর্শ।
এছাড়াও এই অভিনেত্রীর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে মন্তব্য করে যাচ্ছেন।