বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিদেশি লিগে খেলতে যাচ্ছেন অশ্বিন, নজর আইএলটি২০-তে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম

ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ধাপে ধাপে পেছনে ফেলছেন তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায়গুলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন গত বছর, বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে। আর মাত্র পাঁচ দিন আগে বিদায় বললেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল)। নতুন করে পথচলা শুরু করতে যাচ্ছেন বিদেশি লিগে, যেখানে এর আগে কখনও খেলেননি এই অফস্পিনার।

আইপিএলে খেললে বিদেশি লিগে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। তাই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছায় আইপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অশ্বিন।

আইপিএলের শেষ মৌসুমে তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়। তবে গত মৌসুমে পারফরম্যান্স ছিল তুলনামূলক দুর্বল- ৯ ম্যাচে ৭ উইকেট। তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে স্পষ্ট কোনো বার্তা না পেয়ে নিজ থেকেই অবসরের ঘোষণা দেন এই ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

আইপিএলে ২২১ ম্যাচে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। চেন্নাই ছাড়াও অশ্বিন খেলেছেন রাজস্থান, পুনে, পাঞ্জাব কিংস এবং দিল্লির হয়ে। স্বভাবতই ভারতের বাইরের লিগে তার খেলার অভিজ্ঞতা নেই। এবার সেই অভিজ্ঞতা নিতে চান তিনি।

অবসরের সময়ই অশ্বিন জানিয়েছিলেন, তিনি অন্য দেশের লিগগুলোতে খেলতে চান। কোন দেশের লিগে খেলবেন? ইন্টারন্যাশনাল টি২০’র (আইএলটি২০) আয়োজকদের সঙ্গে কথা বলছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হয় এই লিগ। ক্রিকবাজ়কে অশ্বিন বলেছেন, ‘হ্যাঁ, আয়োজকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে কিনবে।’

আইএলটি২০-তে আগে নিলাম হত না, দলগুলো ড্রাফটের মাধ্যমে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করত। এবার অন্যান্য লিগের মতো ওই টুর্নামেন্টেরও নিলাম হবে। নিলাম থেকে খেলোয়াড় কিনতে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে বসবে দলগুলো।

নিলাম থেকে দল পেলে অশ্বিন হবেন আইএলটি২০-তে চতুর্থ ভারতীয় ক্রিকেটার। এর আগে রবিন উথাপ্পা, ইউসুউ পাঠান ও আম্বাতি রাইডু আইএলটি২০-তে দল পেয়েছিলেন। কিন্তু রাইডু বাদে অন্যরা সেখানে এখনও পর্যন্ত খেলেননি। রাইডু এমআই এমিরেটসের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অশ্বিন   আিইএলটি২০  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close