শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পোরশায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নাইম উদ্দীন, পোরশা (নওগাঁ)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম
উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত পোরশা গড়ি” স্লোগানের আলোকে নওগাঁর পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। র‌্যালি শেষে উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “স্থানীয় সরকার নওগাঁর দিক নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।” এবং তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। 

এছাড়াও ইউএনও রাকিবুল ইসলাম জানান, সোমবার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দিন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পোরশা   ডেঙ্গু   উদ্বোধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close