বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ AM আপডেট: ০১.০৯.২০২৫ ১১:৫০ এএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। সোমবারের এই ভূমিকম্পে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। খবর আনাদোলু ও এনবিসির।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ‘ভূমিকম্পটি দূরবর্তী পার্বত্য অঞ্চলে আঘাত হানায় মানবিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামোর ক্ষতির সঠিক তথ্য পেতে কিছুটা সময় লাগবে। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি এবং শত শত মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য পাঠানো হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়।

ইউএসজিএসের তথ্যমতে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

পূর্ব আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকা ভূমিধসপ্রবণ হওয়ায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা আরো কঠিন হয়ে পড়ে। ফলে মাঝারি মাত্রার হলেও এর ধ্বংসক্ষমতা ছিল অত্যন্ত বেশি।

এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে প্রায় ১,০০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিল। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা, কারণ দেশটি ভারত ও ইউরেশীয় প্লেটের মিলনস্থলের ওপর অবস্থিত। 

সূত্র: আনাদোলু ও এনবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   ভূমিকম্প   পাকিস্তান   কাবুল   কুনার প্রদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close