বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মতলবে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ AM

চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আব্দুল মান্নান (৭০) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

রোববার (৩১ আগস্ট) রাতে নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করেন স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম। মৃত আব্দুল মান্নান উপজেলার বেলতলি নয়াকান্দি গ্রামের মো. কালু ব্যাপারীর ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় মেঘনা ধনাগোদা নদীতে গোসল করতে নামেন আব্দুল মান্নান নামের ওই ব্যক্তি। অতিরিক্ত স্রোতের কারণে তিনি পানিতে ডুবে যান। পরবর্তীতে মতলব উত্তর ফায়ার স্টেশনের মাধ্যমে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে বিকাল ৪টায় নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৫টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই ব্যক্তির মরদেহ মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিক এর নিকট একটি বডি ব্যাগে হস্তান্তর করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মতলব   গোসল   নিখোঁজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close