মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সর্দিজ্বরে মুখের তিতা ভাব কাটাবে যেসব টক ফল      ● আনোয়ারায় রেস্তোরাঁর রান্নাঘরে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা      ● রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ      ● মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’      ● দেশে প্রথম এআই বিজনেস সামিট ৫ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি      ● ঢাকার শরতে ফ্যাশনে থাকুক হালকা স্তর ও রঙের বৈচিত্র্য      ● ‘Dear 90’s’ নিয়ে ছোট পর্দায় ফিরছেন কোয়েল মল্লিক      ● শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ● তাহসিফ হত্যা: দীপের জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য      ● ব্রহ্মপুত্রের ভাঙন ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক      ● জাজিরার নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানির অভিযোগ      ● পবিত্র ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা      
মেঘনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ AM

কুমিল্লার মেঘনা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের কেরামত আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীনের নেতৃত্বে এক সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ অভিযানে এসআই মো. মশিউর আলম, এসআই আকতারুজ্জামান, এএসআই মো. শাহজাহান ও কনস্টেবল মেহেদী হাসান অংশ নেন।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকারচর বঙ্গবন্ধু সরকারি কলেজের পেছনে সবুজ মিয়ার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার লুঙ্গির কোমরে লুকানো তিনটি প্যাকেটে রাখা মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি প্যাকেটে ২০০ করে পিস এবং একটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবার মোট ওজন প্রায় ৫৫ গ্রাম।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় যুবকদের কাছে ইয়াবা বিক্রি করে আসছেন। তার কোনো নির্দিষ্ট পেশা নেই; ইয়াবা ব্যবসাই তার আয়ের প্রধান উৎস। এছাড়া তার বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত আটটি মামলা রুজু হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল স্বদেশ প্রতিদিনকে বলেন, “আটক সবুজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মেঘনা   চিহ্নিত   মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close