প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ AM

পাবনার ফরিদপুরে খালের উপর নির্মাণকৃত বাঁশের সাঁকোর উপর খেলা করতে গিয়ে একই পরিবারের প্রথম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বেলা আনুমানিক ২টা ত্রিশ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
দুই শিক্ষার্থী হলেন জিয়ারুল ইসলাম (৮) পিতা- রজব মন্ডল, জমিরন (৭) পিতা- মাকছেদুল মন্ডল গ্রাম- খাগরবাড়ীয়া, ফরিদপুর, পাবনা। উভয়ই আপন চাচাতো ভাই বোন এবং খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ারুল ও জমিরন দুই জন খেলা করতে সকলের চোখের আঁড়ালে বাড়ির সামনে খালের উপর নির্মিত সাঁকোর উপর চলে যায়। একপর্যায়ে সকলের অজান্তে সাঁকো থেকে পরে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও দুই শিশুকে না পয়ে খালের পানিতে খুঁজতে থাকেন। একপর্যায়ে খাল থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দুই শিশুকে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুই আপন চাচাতো ভাই বোন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান স্বদেশ প্রতিদিনকে বলেন এটি একটি হৃদয় বিদারক ঘটনা এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে