সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) পাঁচ শতাধিক কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে, সংস্থাটিকে ‘উগ্রপন্থী’ বলে অভিযুক্ত করে হোয়াইট হাউস।

গতকাল শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

এ সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক। 

তিনি বলেছেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।

এই আউটলেটের ৫৩২টি পদ থেকে লোকজনকে ছাটাই করা হবে বলে জানা গেছে। 

এর আগে, জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে বরখাস্ত করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।

শুক্রবার রাতে এই ঘোষণা আসে যখন একজন বিচারক রায় দেন যে, ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। বিচারক লেককে সাক্ষ্য দেওয়ার জন্যও নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করবেন। ভয়েস অব আমেরিকা বন্ধ করার প্রচেষ্টা ঠেকাতে এজেন্সির একদল কর্মচারী এই মামলা দায়ের করেছিলেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভয়েস অব আমেরিকা   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close