সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
বরিশাল কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ২:১৭ PM
বরিশাল কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরিশাল কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বরিশাল সদর নৌ-থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীরে ভেসে থাকা লাশ দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

নিহত যুবকের পরনে ছিল একটি শার্ট ও ট্রাউজার। এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি। 

বরিশাল সদর নৌ-থানার ওসি অসিম কুমার সিকদার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। 

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম জানান, সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরিশাল   লাশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close