প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৪৬ AM

সংগৃহীত ছবি
প্রায় প্রতিদিনই ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে। সঠিক তথ্য এবং স্থান সম্পর্কে অবগত না থাকায় অনেককেই পোহাতে হয় যান-জটের ভোগান্তি।
আজ রবিবার (৩১ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন☛ সকাল ১০ টা ৩০ মিনিট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম☛ বেলা ১১টা: রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে উদ্বোধন করা হবে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া আজ কোনো রাজনৈতিক দল বা অন্যকেনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি।