বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জয়ের ভাগ্য নিয়েই যেনো মাঠে নামে রিয়াল মাদ্রিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরের মাঠে দুই অর্ধ মিলিয়ে মোট তিনটি গোল বাতিল হয় রিয়াল মাদ্রিদের। তবুও জয় পেয়েছে দলটি। 

এদিন লা লিগার নতুন মৌসুমে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো গোলবঞ্চিত থাকতে হয় এমবাপ্পেকে। দু’বার জালে বল জড়িয়েও দুবারই অফসাইডের ভুল খুঁজে পেয়েছে বেরসিক ভিএআর। তবে আর্দা গুলেরের বাতিল হওয়া গোলটি থাকবে আলোচনায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় এমবাপ্পের প্রথম গোলটি। তবে স্রোতের ধারার বিপরীতে গিয়ে গোল খেয়ে বসে রিয়াল। মুরিচির গোলে এগিয়ে যায় মায়ার্কো। তবে ম্যাচের ৩৬ মিনিটে গুলের গোলে সমতায় ফেরে রিয়াল।

ভাগ্য দেবতা রিয়ালের সহায় হলেও যেনো সহায় হতে চাননি এদিন ফরাসি তারকা এমবাপ্পের। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দ্বিতীয় গোলটিও বাতিল হয় তার।

৫৮ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট থেকে বাঁচতে দুই হাত বুকের ওপর রাখেন ‘তুর্কি মেসি’ গুলের। বল তার হাতে লেগে জালের দিকে যাচ্ছিল, মায়োর্কা গোলকিপার লিও রোমানেরও ঠেকালেও ফিরতি বল গুলেরের সামনে এসে পড়ে। আলতো শটে গুলের সহজেই জালে জড়ান। কিন্তু ভিএআর জানিয়ে দেয়, হ্যান্ডবলের অপরাধে গোলটি বাতিল! শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আলোনসোর শিষ্যদের।

তবে এমন জয় নিয়ে রিয়ালের ভক্তরা স্বস্তির নিশ্বাস নিয়েছেন। কারণ, এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ শুধু রিয়ার মাদ্রিদের পক্ষেই যে বের করে আনা সম্ভব।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জয়   রিয়াল মাদ্রিদ   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close