বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দীর্ঘদিন পর টাইগার শিবিরে স্বস্তির শ্বাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলো নেদারল্যান্ডস। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে হেরেই যাত্রা শুরু করলো ডাচরা।

আজ শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় ডাচরা। ডাচদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা।

জবাবে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় পায় লিটন দাসের দল। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন। এ ছাড়া সাইফ দুটি ও মুস্তাফিজ একটি উইকেট শিকার করেন।

তবে দলীয় ২৬ রানে পারভেজ হোসেন ইমন (১৫) আউট হলেও হাত খুলে খেলতে থাকেন লিটন দাস। অপর পাশে তাকে ভালো সঙ্গ দেন তানজিদ হাসান। তারা দুজনেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। একপর্যায়ে দলীয় ৯২ রানে তানজিদ হাসান (২৯) সাজঘরে ফেরেন।

ততক্ষণে জয়ের ভিত তৈরি হয়ে যায় বাংলাদেশের। পরে সাইফ হাসান ব্যাটিংয়ে আসেন। শেষপর্যন্ত লিটন দাস ৫৪ রান ও সাইফ হাসান ৩৬ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এই জয়ের পর কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরবে টাইগারদের। তবে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে লাল-সবুজের প্রতিনিধিদের আরো দৃঢ় হতে হবে বলে ভাবছেন ক্রিকেট বিশ্লেষকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   নেদারল্যান্ডস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close